T
TheAccountant
v3.0.0

ম্যাকে ইনস্টল করার নিয়ম

পুরো সেটআপ মাত্র ৩০ সেকেন্ডের কাজ, শুধু একবারই করতে হবে। এরপর থেকে অ্যাপটা স্বাভাবিকভাবেই খুলবে।

✅ Warning দেখে ভয় পাবেন না। আপনার ম্যাক বলবে অ্যাপটা "could not verify" করা যায়নি। স্বাধীন এডুকেশন অ্যাপের ক্ষেত্রে এটা একদম স্বাভাবিক — TheAccountant সম্পূর্ণ নিরাপদ। নিচের স্টেপগুলো ফলো করলেই হবে।
⚠️ কখনো "Move to Trash"-এ ক্লিক করবেন না। এই বাটন দেখলে তার বদলে "Done" চাপবেন। "Move to Trash" চাপলে অ্যাপটা ডিলিট হয়ে যাবে।

ধাপে ধাপে

ইনস্টলার খুলুন

TheAccountant-3.0.0-universal.dmg ফাইলটায় ডাবল-ক্লিক করুন। একটা উইন্ডো খুলবে। সেখানে Install TheAccountant-এ ডাবল-ক্লিক করুন।

যদি অ্যাপটা সাথে সাথে ইনস্টল হয়ে খুলে যায় — তাহলে কাজ শেষ! না হলে ধাপ ২-এ যান।

"could not verify" এলে → Done চাপুন

Apple অ্যাপটা verify করতে পারেনি বলে একটা warning বক্স আসবে। Done চাপুন ("Move to Trash" নয়)।

System Settings → Privacy & Security খুলুন

System Settings খুলুন (গিয়ার আইকন), তারপর বাম পাশের সাইডবার থেকে Privacy & Security-তে ক্লিক করুন।

"Open Anyway"-তে ক্লিক করুন

স্ক্রল করে নিচে Security সেকশনে যান। দেখবেন TheAccountant was blocked লেখা আছে। পাশের "Open Anyway" বাটনে ক্লিক করুন, তারপর পাসওয়ার্ড দিন বা Touch ID ব্যবহার করুন। আরেকটা বক্স এলে আবার Open Anyway চাপুন।

কাজ শেষ!

অ্যাপটা এখন ইনস্টল হয়ে খুলবে। এখন থেকে Applications ফোল্ডার বা Launchpad থেকে TheAccountant খুলবেন — আর কোনো warning আসবে না।

যদি "damaged" লেখা আসে

!

Terminal ব্যবহার করুন (একটা লাইন কপি-পেস্ট)

Terminal অ্যাপটা খুলুন (Cmd+Space চেপে "Terminal" লিখে Enter দিন)। নিচের লাইনটা হুবহু পেস্ট করে Enter চাপুন:

xattr -dr com.apple.quarantine /Applications/TheAccountant.app

তারপর Applications থেকে TheAccountant স্বাভাবিকভাবে খুলুন।

এই warning কেন আসে?
এই first-launch warning সরানোর জন্য Apple ডেভেলপারদের কাছ থেকে বছরে একটা ফি নেয় (সার্টিফিকেট বাবদ)। TheAccountant একটা স্বাধীন ICAB CA exam-prep প্ল্যাটফর্ম, যেটা ১২০০+ alumni ব্যবহার করছেন, আর অ্যাপটা সম্পূর্ণ নিরাপদ। App Store-এর বাইরের সফটওয়্যারের জন্য এটা Apple-এর একটা স্ট্যান্ডার্ড one-time চেক মাত্র।